ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রক সংস্থা গঠন করল ইরান, জাহাজ চলাচলে কড়াকড়ি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরালো করতে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ নামে নতুন একটি সংস্থা গঠন করেছে ইরান। এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে তেহরানের নির্ধারিত কঠোর আর্থিক ও নিরাপত্তা সংক্রান্ত শর্তাবলি মেনে চলতে হবে। অর্থনৈতিকভাবে চাপে থাকা ইরানের জন্য এই নতুন ব্যবস্থা আয়ের একটি বড় উৎস হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নতুন নিয়মে জাহাজগুলোকে এই প্রণালি পার হওয়ার আগে ইমেইলের মাধ্যমে কর্তৃপক্ষের কাছ থেকে ট্রানজিট পারমিট গ্রহণ করতে হবে। পারমিট পাওয়ার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, সামুদ্রিক সব নথিপত্রে এই জলপথকে বাধ্যতামূলকভাবে ‘পারস্য উপসাগর’ বা ‘পারসিয়ান গালফ’ হিসেবে উল্লেখ করতে হবে। অন্য কোনো নামে এই জলপথকে সম্বোধন করলে ট্রানজিট অনুমতি দেওয়া হবে না।

এছাড়া ফি পরিশোধের ক্ষেত্রে ইরানের জাতীয় মুদ্রা ‘রিয়াল’কে অগ্রাধিকার দিতে হবে এবং ইরানি ব্যাংক থেকে গ্যারান্টি লেটার সংগ্রহ করতে হবে। যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বা সম্পদ জব্দ করেছে, তাদের জাহাজ চলাচলে বিশেষ বিধিনিষেধ থাকবে। নিয়ম অমান্য করলে জাহাজ জব্দসহ পণ্যের মূল্যের ওপর ২০ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকূপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২২

হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রক সংস্থা গঠন করল ইরান, জাহাজ চলাচলে কড়াকড়ি

আপডেট সময় : ০৮:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬