ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ভারতে সিজারিয়ান অপারেশনের পর ২ প্রসূতির রহস্যজনক মৃত্যু, সংকটে আরও ৪

ভারতের রাজস্থানের কোটার একটি সরকারি হাসপাতালে সন্তান প্রসবের পর দুই প্রসূতির রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নিউ কলেজ মেডিকেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুই নারীর মৃত্যু হয়। একই সাথে আরও চারজন প্রসূতি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, অস্ত্রোপচারের পরপরই প্রসূতিরা প্রচণ্ড বুকে ব্যথা ও প্রস্রাবের সমস্যায় ভোগেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, কোনো অজানা কারণে তাদের কিডনি বিকল হয়ে যাওয়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন বাকি চারজনের শারীরিক অবস্থাও স্থিতিশীল নয়; তাদের শরীর ফুলে গেছে এবং জন্ডিসের লক্ষণ দেখা দিয়েছে। এই ঘটনার পর হাসপাতালের প্রসূতি বিভাগে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজস্থান সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে জয়পুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল কোটায় পাঠানো হয়েছে। সি-সেকশনের সময় ব্যবহৃত সব ধরনের ওষুধ ও ইনজেকশন জব্দ করে সেগুলোর ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। যদি চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ওষুধের ত্রুটি প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেপ্তার

ভারতে সিজারিয়ান অপারেশনের পর ২ প্রসূতির রহস্যজনক মৃত্যু, সংকটে আরও ৪

আপডেট সময় : ০৭:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬