ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়: রাজ্যপালের সঙ্গে চূড়ান্ত বৈঠক

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়ের পর সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে তিনি চেন্নাইয়ের রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকার গঠনের দাবি নিয়ে গত কয়েক দিনে এটি তার তৃতীয় দফার বৈঠক।

নির্বাচনী ফলাফলে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছেছে। তাকে সরকার গঠনে ইতোমধ্যে কংগ্রেস এবং বামপন্থি দলগুলো আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে। বিজয়ের এই রাজনৈতিক উত্থান ও সরকার গঠনের পথে এগিয়ে যাওয়ার খবরে তার দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে।

এদিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বিরোধী দলগুলোও। রাজ্যপাল বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। সরকার গঠনের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকূপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২২

তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়: রাজ্যপালের সঙ্গে চূড়ান্ত বৈঠক

আপডেট সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬