ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে নতুন সরকার ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে কাজ করবে: অমিত শাহ

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নতুন সরকার ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে। শুক্রবার বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করার পর তাকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলোকে পরাজিত করে বিজেপিকে ম্যান্ডেট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানিয়ে অমিত শাহ বলেন, জনগণের এই আস্থার মর্যাদা দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাদের প্রধান লক্ষ্য।

বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা জানান অমিত শাহ। এরপরই তিনি ঘোষণা করেন, শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শনিবার বেলা ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় লোক ভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। এ সময় তার সঙ্গে বিজেপির সব বিধায়কের স্বাক্ষর করা সমর্থনপত্র থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকূপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২২

পশ্চিমবঙ্গে নতুন সরকার ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে কাজ করবে: অমিত শাহ

আপডেট সময় : ০৬:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬