ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

তাঁতি দল নেতা হত্যা: প্রধান আসামি সাতক্ষীরায় গ্রেফতার

খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূল হোতা এবং একাধিক মামলার আসামি ওহিদুল ইসলামকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (৭ মে) সকাল সোয়া ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া থানাধীন তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ সিপিসি কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম জানান, গত ১২ এপ্রিল কেএমপির খালিশপুর থানায় সোনামিয়া হত্যা মামলাটি সংঘটিত হয়েছিল। গ্রেফতারকৃত আসামি ওহিদুল ইসলামের বিরুদ্ধে পূর্বের তথ্য যাচাইয়ে দেখা যায়, খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙা ও সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা, একটি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। তিনি এলাকায় একজন পরিচিত মাদক কারবারি হিসেবেও পরিচিত।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ওহিদুল ইসলামকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ ঢাকার আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়তে পারে

তাঁতি দল নেতা হত্যা: প্রধান আসামি সাতক্ষীরায় গ্রেফতার

আপডেট সময় : ০৯:১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬