ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক দাম: ক্ষুব্ধ ট্রাম্প নিজেও খরচ করতে নারাজ

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক দাম নিয়ে এবার খোদ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। আগামী মাসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য ১ হাজার ডলার খরচ করতে তিনি সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, লস অ্যাঞ্জেলেসের ম্যাচটির জন্য ফুটবল ভক্তদের যে পরিমাণ অর্থ গুনতে হচ্ছে, তা অভাবনীয়।

এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টিকিটের উচ্চমূল্যের পক্ষে সাফাই গেয়েছিলেন। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি খেলা দেখতে যেতে চাইলেও টিকিটের পেছনে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করবেন না। এমনকি ট্রাম্প প্রশাসন এই মাত্রাতিরিক্ত দামের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিতও দিয়েছে। প্রেসিডেন্ট মনে করেন, সাধারণ মানুষ এবং তার সমর্থকরা যদি মাঠে গিয়ে খেলা উপভোগ করতে না পারেন, তবে সেটি হবে অত্যন্ত হতাশাজনক।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালের গড় টিকিটের দাম যেখানে ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ডলারে। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে একটি ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার ৭৯ ডলার। ফিফা সভাপতি রসিকতা করে টিকিটের আকাশচুম্বী মূল্যের কথা বললেও, সাধারণ দর্শকদের জন্য এটি বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কিশোর গ্যাং লিডার ও শীর্ষ ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেফতার

বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক দাম: ক্ষুব্ধ ট্রাম্প নিজেও খরচ করতে নারাজ

আপডেট সময় : ০১:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬