সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের সুষ্ঠু সেবা নিশ্চিত করতে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানিয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও বাংলাদেশি হজযাত্রীদের এই নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে।
শুক্রবার (৮ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে যে, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। সৌদিতে অবতরণের পর থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অনুমোদিত পদ্ধতিতে দাফতরিক মাধ্যমে অনুমতিপত্র গ্রহণ করা আবশ্যক।
এই অনুমতিপত্র পবিত্র স্থানগুলোতে সুষ্ঠুভাবে সেবা পাওয়া এবং সমন্বিত ইকোসিস্টেমের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ ও চলাচলের শৃঙ্খলা রক্ষা করে নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে। সৌদি কর্তৃপক্ষ অননুমোদিত মাধ্যমে বা মিথ্যা প্রলোভনে হজের অনুমতিপত্র বা ভিসা প্রক্রিয়াকরণের বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, এ ধরনের কার্যক্রম হজযাত্রীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করতে পারে অথবা তাদের আইনি শাস্তির সম্মুখীন করতে পারে।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক চ্যানেলে হজের অনুমতিপত্র সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করেছে। তাদের মতে, এটি একটি মসৃণ হজের অভিজ্ঞতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সেবা পাওয়ার নিশ্চয়তা দিতে সাহায্য করবে।
রিপোর্টারের নাম 





















