ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ইরানি হামলাকে ‘লাভ ট্যাপ’ আখ্যা দিয়ে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে মার্কিন রণতরি লক্ষ্য করে চালানো ইরানি হামলাকে তুচ্ছতাচ্ছিল্য করে একে ‘লাভ ট্যাপ’ বা হালকা আঘাত হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তিনটি অত্যাধুনিক মার্কিন ডেস্ট্রয়ার সফলভাবে প্রণালিটি অতিক্রম করেছে এবং এতে জাহাজগুলোর কোনো ক্ষতি হয়নি। তবে পাল্টা হামলায় ইরানি হামলাকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের বেশ কিছু সমুদ্রযান ও ছোট নৌকা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে একটি ‘অস্বাভাবিক দেশ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, দেশটি উন্মাদদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং সুযোগ পেলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। ইরানকে দ্রুত চুক্তিতে আসার আহ্বান জানিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, তারা যদি সময়মতো আলোচনায় না বসে, তবে ভবিষ্যতে আরও কঠোর এবং সহিংস হামলার মুখোমুখি হতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানি হামলাকে ‘লাভ ট্যাপ’ আখ্যা দিয়ে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

ইরানি হামলাকে ‘লাভ ট্যাপ’ আখ্যা দিয়ে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:২০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬