হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। এর জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তিনটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানি বাহিনী ‘একাধিক মিসাইল, ড্রোন এবং ছোট নৌকা’ ব্যবহার করে হামলা চালায়। তবে এই হামলায় মার্কিন রণতরীগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানিয়েছে।
সেন্টকম আরও জানায়, মার্কিন বাহিনী হামলার মুখে আসা হুমকি প্রতিহত করেছে এবং পরবর্তীতে এই হামলার জন্য দায়ী ইরানি সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে সেগুলো ‘ধ্বংস’ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























