ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

ভারত থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকা’র সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (৭ মে) ভারতের নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ‘পুশ ইন’ বিষয়ক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রণধীর জসওয়াল বলেন, ‘আমরা কয়েক দিন ধরে এই প্রকৃতির মন্তব্য দেখছি। এসব মন্তব্যকে অবশ্যই মূল ইস্যুর প্রেক্ষাপটে দেখতে হবে। ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। জাতীয়তা যাচাইয়ের জন্য ২ হাজার ৮৬০টিরও বেশি মামলা বাংলাদেশের কাছে বিচারাধীন রয়েছে এবং এর মধ্যে কয়েকটি ৫ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে।’

তিনি আরও বলেন, ‘আপনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন—যেকোনো বিদেশি নাগরিক যে দেশে অবৈধভাবে বসবাস করছে, তাকে অবশ্যই আইন, পদ্ধতি এবং প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া ও ব্যবস্থা অনুসারে প্রত্যাবাসন করতে হবে। আমরা আশা করি, বাংলাদেশ জাতীয়তা যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন বাংলাদেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।’

তিস্তার পানি ভাগাভাগি প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত এবং বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী রয়েছে, যা দুটি দেশ ভাগ করে নেয়। পানি সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা দ্বিপাক্ষিক প্রক্রিয়া তৈরি করেছি এবং এই দ্বিপাক্ষিক প্রক্রিয়াগুলো নিয়মিত বিরতিতে মিলিত হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

আপডেট সময় : ১১:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬