ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ভারতে মুসলিমদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন পরবর্তী সহিংসতায় মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

এক বিবৃতিতে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে পরিচালিত এই সহিংসতা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক নেতাদের উসকানিমূলক বক্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কোনো সভ্য রাষ্ট্রে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বাংলাদেশ সরকারকে ভারতের এই পরিস্থিতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে বৈরী পরিবেশ ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের মুখে ইংল্যান্ড ফুটবল দল

ভারতে মুসলিমদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা

আপডেট সময় : ১০:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬