ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী: শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি

দুই মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া একটি শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে। প্রস্তাবটিতে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধের কথা বলা হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার মতো অমীমাংসিত শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ইরান একটি চুক্তি করতে ইচ্ছুক এবং গত ২৪ ঘণ্টায় তাঁদের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, একটি চুক্তিতে পৌঁছানো খুবই সম্ভব। এই আলোচনার অগ্রগতির পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য শুরু করা ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, একটি ১৪ দফার সমঝোতা স্মারকের খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান অন্তত ১২ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং জব্দ করা কোটি কোটি ডলার অর্থ অবমুক্ত করবে। চুক্তি স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তবে ইরানের বিদ্যমান ৪০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এই প্রস্তাবে কী বলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র আশাবাদী হলেও তেহরানের পক্ষ থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে। ইরানের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি এই প্রস্তাবকে বাস্তবতার চেয়ে ‘আমেরিকার ইচ্ছাতালিকা’ হিসেবে বর্ণনা করেছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই আলোচনাকে উপহাস করে লিখেছেন, ‘অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়েছে।’

ইরান এই মুহূর্তে কেবল যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে আগ্রহী, পারমাণবিক কর্মসূচি নিয়ে নয়। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির বিষয়ে তারা কোনও আপস করবে না। ইরানের দাবির মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথের চিত্রকর্ম: তুলির আঁচড়ে এক অনন্য সৃজনশীল জগৎ

ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী: শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি

আপডেট সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬