ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

হজ বিধিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

সৌদি সরকার হজ পালনের জন্য নতুন ও কঠোর বিধিমালা জারি করেছে, যার উদ্দেশ্য হলো অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। অনুমতিপত্র ছাড়া হজ পালনের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের নাগরিকদের সৌদি সরকারের জারি করা হজ বিধিমালা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অনুমোদিত হজ ছাড়া অন্য কোনো উপায়ে হজ পালনের চেষ্টা করলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। নিয়ম ভঙ্গকারী বিদেশি নাগরিকদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হতে পারে এবং ১০ বছর পর্যন্ত দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। বৈধ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টায় আটক ব্যক্তিদের ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এছাড়াও, অবৈধ হজযাত্রীদের সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবহন, আবাসন বা অন্য কোনো প্রকার সহায়তা প্রদান করলে এক লক্ষ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এবং অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির পরিমাণ বাড়ানো হতে পারে। এমনকি, এই কাজে ব্যবহৃত যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

সংস্কারকৃত বিধি অনুযায়ী, শুধুমাত্র সরকারিভাবে হজের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই মক্কা ও অন্যান্য পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। এই নিয়ম সৌদি নাগরিক, বিদেশি বাসিন্দা এবং সকল ভিসাধারীর জন্য প্রযোজ্য হবে। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা জিলক্বদ মাসের ১ তারিখ থেকে ১৪ জিলহজ্জ পর্যন্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। এর মধ্যে ৪৭,৮৫২ জন হজযাত্রী ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন এবং ১০ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরের বিরতি ভেঙে সাদের নতুন কাজ ‘অ্যানি’, বিশ্বমঞ্চে নাজিফা তুষি

হজ বিধিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

আপডেট সময় : ০৮:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬