ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

জাকাত নিয়ে বিতর্কিত মন্তব্য: বিএনপি নেত্রীর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড়

ইসলামের অন্যতম ফরজ বিধান ‘জাকাত’-কে হেয় প্রতিপন্ন করে এবং চাঁদাবাজিকে তুলনামূলকভাবে ‘উত্তম’ বলে মন্তব্য করায় বিএনপি নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির কঠোর সমালোচনা করেছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে এই বক্তব্যকে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত বলে অভিহিত করেছেন।

শিবির নেতারা দাবি করেন, জাকাত হলো সামাজিক বৈষম্য দূর করার একটি ঐশ্বরিক ব্যবস্থা, আর চাঁদাবাজি একটি জঘন্য অপরাধ। এমন আপত্তিকর মন্তব্যের জন্য তারা সংশ্লিষ্ট নেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীও এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬১

জাকাত নিয়ে বিতর্কিত মন্তব্য: বিএনপি নেত্রীর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড়

আপডেট সময় : ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬