ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বাণিজ্য ঘাটতি ১৯ বিলিয়ন ডলার ছাড়ালো, উদ্বেগ বাড়ছে অর্থনীতিতে

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এক বছরের ব্যবধানে এই ঘাটতি প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৯.১৭ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫.৪৪ বিলিয়ন ডলার।

পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩২.২৮ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪.৪ শতাংশ কম। অন্যদিকে, একই সময়ে আমদানি ব্যয় বেড়ে ৫১.৫৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৪.৬ শতাংশ বেশি।

তবে, প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬.২০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।

অর্থনীতিবিদরা মনে করেন, রপ্তানি আয় কমে যাওয়া এবং আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়াই বাণিজ্য ঘাটতি বাড়ার প্রধান কারণ। তবে, শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং বাকিতে পণ্য আমদানির সুযোগ দেশের বৈদেশিক লেনদেন পরিস্থিতিকে বড় ধরনের চাপের মুখে পড়তে দেয়নি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরের বিরতি ভেঙে সাদের নতুন কাজ ‘অ্যানি’, বিশ্বমঞ্চে নাজিফা তুষি

বাণিজ্য ঘাটতি ১৯ বিলিয়ন ডলার ছাড়ালো, উদ্বেগ বাড়ছে অর্থনীতিতে

আপডেট সময় : ০৮:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬