ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ও জামুকার ডিজিকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি সংক্রান্ত রায় পালনে হাইকোর্টে তলব

পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার অ্যাডভোকেট মো. শাহজাদাকে মুক্তিযোদ্ধা হিসেবে আইন অনুসারে তালিকাভুক্তি সংক্রান্ত রায় পালন না করার অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী শাহজাদা শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

পরে আইনজীবী জানান, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি এক রায়ে হাইকোর্ট তাকে আইন অনুসারে মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত করতে নির্দেশ দেন। এই রায় ২০২৪ সালের ২৫ মার্চ তারা গ্রহণও করেন। কিন্তু রায় না মানায় ২০২৫ সালে আদালত অবমাননার মামলা করি। আদালত রুলও জারি করেন। সেই রুলের শুনানিতে আজ তৎকালীন সচিব ইশরাত চৌধুরী ও জামুকার ডিজি শাহীনা আক্তারকে ১৯ মে তলব করেছেন আদালত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের বিপক্ষে ব্রাজিলের ঘামঝরানো জয়: জয়ের রহস্য জানালেন কাসেমিরো

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ও জামুকার ডিজিকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি সংক্রান্ত রায় পালনে হাইকোর্টে তলব

আপডেট সময় : ০৮:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬