ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আদালত তা খারিজ করেন।
মামলার বাদীপক্ষের অভিযোগ ছিল, গত বছরের ২১ জুলাই ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ বিমান উড্ডয়নের নির্দেশ দেওয়ায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থীর মৃত্যু ও অনেকে আহত হওয়ার দাবি করা হয়। মামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরারসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাদের আসামি করার আবেদন জানানো হয়েছিল। তবে আদালত শুনানি শেষে আবেদনটি সরাসরি খারিজ করে দেন।
রিপোর্টারের নাম 

























