ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

অন্য আদালতে প্রভাব বিস্তারে বিরত থাকতে আইন কর্মকর্তাদের নির্দেশ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালনকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ নিজ দায়িত্বের বাইরে অন্য বেঞ্চে গিয়ে কোনো মামলায় প্রভাব বিস্তার না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (৭ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের নজরে এসেছে যে, বিভিন্ন আদালতে কর্তব্যরত কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালীন নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো আদালতে গমন না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যারাকে ফিরছে সেনাবাহিনী: জুনের মধ্যে মাঠপর্যায় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত

অন্য আদালতে প্রভাব বিস্তারে বিরত থাকতে আইন কর্মকর্তাদের নির্দেশ

আপডেট সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬