ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মূলধন শক্তিশালী করতে এক হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া নিজেদের মূলধনভিত্তি সুদৃঢ় করতে এক হাজার কোটি টাকার পরিবেশবান্ধব বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংগৃহীত অর্থ পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে বিনিয়োগ এবং ব্যাংকের সম্পূরক মূলধন শক্তিশালী করতে ব্যবহৃত হবে।

প্রস্তাবিত বন্ডটি হবে সাত বছর মেয়াদি, অ-রূপান্তরযোগ্য এবং জামানতবিহীন। এর মুনাফার হার হবে পরিবর্তনশীল। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের পর বন্ডটি বাজারে ছাড়া হবে। এছাড়া, ব্যাংকটি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে, যা আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বাড়ছে দ্রুত, বড় বন্যার আশঙ্কায় ফেনীবাসী

মূলধন শক্তিশালী করতে এক হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

আপডেট সময় : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬