ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

৭ মার্চের ভাষণ বাজানোয় কারামুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নেত্রী

রাজধানীর শাহবাগ থানার সামনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোয় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকালে তিনি কারামুক্ত হন।

বিকাল পৌনে ৩টার দিকে কাশিমপুর কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।

ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল। গত ৩০ এপ্রিল তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। এর আগে একবার তার জামিন আবেদন নাকচ হয়েছিল। গত ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর সময় একদল লোক তাকে মারধরের পর পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাকে আটক রাখে এবং পরদিন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখায়। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়।

কারামুক্তির বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তার আইনজীবী মুহা. নোমান হোসাইন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কারামুক্ত ইমি, পাশে থাকা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ গত ৩০ এপ্রিল ইমির জামিন শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী নোমান হোসাইন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যারাকে ফিরছে সেনাবাহিনী: জুনের মধ্যে মাঠপর্যায় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত

৭ মার্চের ভাষণ বাজানোয় কারামুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নেত্রী

আপডেট সময় : ০৫:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬