ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৭ জুন

আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৭ জুন বিকাল ৩টায় শেরে বাংলা নগরে অবস্থিত সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনে ২০২৬ সালের বাজেট পেশ করা হবে।

উল্লেখ্য, চলতি সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়েছিল। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন এবং ৯৪টি বিল পাস করা হয়। এছাড়াও, দুটি বিশেষ কমিটিসহ মোট সাতটি কমিটি গঠন করা হয়েছিল। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় ২৮০ জন সদস্য অংশ নিয়েছিলেন। আসন্ন অধিবেশনে নতুন শপথ নেওয়া সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যও যোগ দেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৭ জুন

আপডেট সময় : ০৫:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬