ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কয়েক দফা বৃদ্ধির পর জেট ফুয়েলের দাম কমেছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কয়েক দফা বৃদ্ধির পর এবার লিটার প্রতি ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাত থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, সর্বশেষ ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা এবং ২৪ মার্চ ৯০ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম কমানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, গত ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত জেট এ-১ এর আন্তর্জাতিক বাজারদর (প্লাটস রেট) গড় বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কোচের বেতন সর্বোচ্চ ৪০ হাজার ডলার, সর্বনিম্ন ১৫ হাজার

কয়েক দফা বৃদ্ধির পর জেট ফুয়েলের দাম কমেছে

আপডেট সময় : ০৫:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬