ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

যাত্রী সাধারণের ওপর বাড়তি চাপ: লঞ্চভাড়া বৃদ্ধি কার্যকর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে এবার লঞ্চভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ১৪ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর ফলে লঞ্চের ভাড়া প্রায় ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা এবং এর বেশি দূরত্বের ক্ষেত্রে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে। গত এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বৃদ্ধির পরপরই পরিবহন মালিকদের দাবির মুখে সরকার এই ভাড়া পুনর্নির্ধারণ করলো। প্রজ্ঞাপন প্রকাশের দিন থেকেই এই নতুন ভাড়া কার্যকর হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ওলবাচিয়া পদ্ধতি’ পাইলট প্রকল্প বিবেচনাধীন: স্বাস্থ্যমন্ত্রী

যাত্রী সাধারণের ওপর বাড়তি চাপ: লঞ্চভাড়া বৃদ্ধি কার্যকর

আপডেট সময় : ০৯:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬