পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এখন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে নতুন করে রাজনৈতিক হিসাব-নিকাশ শুরু করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোট কারচুপির অভিযোগ তোলা হয়েছে, তবুও বিজেপি আগামী ৯ মে নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।
মুখ্যমন্ত্রী পদের জন্য শুভেন্দু অধিকারী ও স্বপন দাশগুপ্তের মতো অভিজ্ঞ নেতাদের নাম শোনা গেলেও, বর্তমানে সবার নজর কেড়েছেন আসানসোল দক্ষিণ থেকে নির্বাচিত অগ্নিমিত্রা পাল। ফ্যাশন ডিজাইনিং জগত থেকে রাজনীতিতে আসা অগ্নিমিত্রা খুব অল্প সময়েই নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। বিশেষ করে তৃণমূলের শক্তিশালী প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে পরাজিত করার পর থেকেই তার নাম মুখ্যমন্ত্রীর সম্ভাব্য তালিকায় উঠে এসেছে।
পেশাগত জীবনে একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা বাংলার ঐতিহ্যবাহী কাঁথা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নব্বইয়ের দশকের শেষের দিকে ফ্যাশন জগতে নিজের পরিচিতি তৈরি করা অগ্নিমিত্রা ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন। দক্ষ সংগঠক ও সুবক্তা হিসেবে পরিচিত এই নেত্রী এখন বিজেপির ভবিষ্যতের বড় বাজি হিসেবে বিবেচিত হচ্ছেন।
রিপোর্টারের নাম 
























