কলকাতার উপকণ্ঠ মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডির হোমিসাইড শাখা ও ফরেনসিক বিশেষজ্ঞদের।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। সরু রাস্তায় একটি নম্বরবিহীন অল্টো গাড়ি দিয়ে চন্দ্রনাথের স্করপিও গাড়ির পথ আটকে অতর্কিতে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শুনে তারা ছুটে গিয়ে গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় চন্দ্রনাথকে পড়ে থাকতে দেখেন। এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তজনা সৃষ্টি হয়েছে এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন বিজেপি নেতারা। অপরাধে ব্যবহৃত গাড়িটি পুলিশ জব্দ করেছে এবং প্রকৃত খুনিদের শনাক্ত করতে অভিযান চলছে।
রিপোর্টারের নাম 
























