জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কম্ব্যাট’-এর ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মর্টাল কম্ব্যাট ২’। ২০২১ সালের রিবুট সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় এবার দর্শকদের সামনে আসছে এর সিক্যুয়েল। সাইমন ম্যাকোয়েড পরিচালিত এই অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমাটি ৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে পৃথিবী-রাজ্য ও আউটারওয়ার্ল্ডের মধ্যকার অস্তিত্ব রক্ষার লড়াই। নতুন এই পর্বে যুক্ত হয়েছেন জনি কেজ চরিত্রটি, আর প্রধান খলনায়ক হিসেবে থাকছেন সম্রাট শাও কান। পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই দুই জগতের লড়াইয়ের দৃশ্য এবার বড় পর্দায় আরও জমকালোভাবে তুলে ধরা হয়েছে, যা নিয়ে গেম ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 

























