ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

অশালীন দৃশ্য ও অনিয়ম: শাকিব খানের ‘প্রিন্স’ চলচ্চিত্রের সেন্সর সনদ স্থগিত

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের সেন্সর সনদ স্থগিত করেছে। সার্টিফিকেশনবিহীন দৃশ্য সংযোজন, ধূমপান ও মাদক সেবনের সতর্ক বার্তা টেম্পারিং এবং অশালীন ও বীভৎস দৃশ্য প্রদর্শনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্রে রামদা দিয়ে মানুষ হত্যার বীভৎস দৃশ্য, হাত কর্তন ও গলার রগ কাটার মতো সহিংস দৃশ্য এবং মেয়েদের অশালীন পোশাকের দৃশ্য অনুমতি ছাড়াই প্রদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে নির্মাতা জানিয়েছেন, ভুলবশত সিনেমার ওটিটি বা ইন্ডিয়ান ভার্সন সিনেমা হলে প্রদর্শিত হয়েছিল। তবে সেন্সর বোর্ডের নোটিশ পাওয়ার পর তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছিলেন। সনদ স্থগিতের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন আইনি আলোচনার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুস্থতার দিকে মির্জা আব্বাস, ঈদের আগেই দেশে ফেরার সম্ভাবনা

অশালীন দৃশ্য ও অনিয়ম: শাকিব খানের ‘প্রিন্স’ চলচ্চিত্রের সেন্সর সনদ স্থগিত

আপডেট সময় : ০৯:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬