ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ঈদের আগেই ফেরার সম্ভাবনা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সব কিছু ঠিক থাকলে পবিত্র ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে শারীরিক পুনর্বাসন ও ফিজিওথেরাপির জন্য গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন। এদিকে, তার দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা নানা বার্তা দিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ঈদের আগেই ফেরার সম্ভাবনা

আপডেট সময় : ০১:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬