ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জেমস স্টুয়ার্টের সঙ্গে দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, এনসিপি মুখপাত্রের সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত বৈঠকে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমির হোসেন আমুর বাড়িতে আবারও ভাঙচুর, এবার ‘জুলাই ছাত্র আন্দোলনের কর্মী’ পরিচয়ে

যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬