হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তার জন্য মার্কিন নৌবাহিনীর বিশেষ উদ্যোগটি স্থগিত হওয়ায় ওয়াশিংটনকে তীব্র কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই অভিযানকে ‘ব্যর্থ’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পাকিস্তানসহ কয়েকটি মিত্র দেশের অনুরোধে তারা এই নৌ-সহায়তা কার্যক্রম স্থগিত করছেন। একইসঙ্গে তিনি ইরানের সঙ্গে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির দাবি করলেও, তেহরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বেশ বিদ্রূপাত্মক প্রতিক্রিয়া দেখা গেছে।
রিপোর্টারের নাম 






















