কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ এমপিকে নিয়ে তার কার্যালয়ে আশ্রয় নেন। সেখানেও শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশের সহায়তায় এমপি আমির হামজা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। এদিকে, স্থানীয় প্রশাসন অবরুদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করলেও ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।
রিপোর্টারের নাম 
























