ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৭৩ জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী, মুগদাসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১৭৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার ও বুধবার রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, মঙ্গলবার তেজগাঁও বিভাগ অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেফতার করে। এর মধ্যে তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১২ জন, হাতিরঝিল থানা থেকে ১৪ জন, আদাবর থানা থেকে ৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ২১ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়।

একই দিন যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে নিয়মিত মামলায় ২ জন, পুরোনো মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে আটক করা হয়। মুগদা থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। এদের মধ্যে নিয়মিত মামলায় ২ জন, পুরোনো মামলায় ১ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন এবং ডিএমপি অধ্যাদেশ ও মোবাইল কোর্টে ১৭ জন রয়েছেন।

এদিকে, বুধবার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে স্ত্রীর মৃত্যু, গয়না নিয়ে উধাও স্বামী

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৭৩ জন গ্রেফতার

আপডেট সময় : ১০:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬