ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের টেন্ডার বাক্স ছিনতাই: যুবদলের দুই নেতা বহিষ্কার

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনতাইয়ের ঘটনায় মহানগর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মহানগর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আরডিএ কার্যালয়ে দরপত্র দাখিলের সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও জোরপূর্বক বাক্স ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভি ফুটেজে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। এর প্রেক্ষিতে মহানগর যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে আরডিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের টেন্ডার বাক্স ছিনতাই: যুবদলের দুই নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৯:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬