ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ক্ষমতালোভী’ বলে কটাক্ষ বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না আসার পরেও মমতার পদত্যাগ না করার সিদ্ধান্তকে তিনি ‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন। সোমবার এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গত ১৫ বছরে বর্তমান সরকারের শাসনামলে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।

নিশীথ প্রামাণিক আরও বলেন, রাজ্যের সাধারণ মানুষ পরিবর্তনের ডাক দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জনমতের তোয়াক্কা করছেন না। তিনি মমতাকে ‘ক্ষমতালোভী’ আখ্যা দিয়ে বলেন, বাংলার মানুষ বর্তমান শাসনব্যবস্থা থেকে মুক্তি চায়। উল্লেখ্য, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরছেন না। তার এই অনড় অবস্থানের পরেই সরব হয়েছেন বিজেপি নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’, গুয়াম ও মারিয়ানায় জরুরি অবস্থা জারি

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ক্ষমতালোভী’ বলে কটাক্ষ বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের

আপডেট সময় : ০৫:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬