ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামী ৯ মে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন নির্ধারণ করেছে বিজেপি। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে একক আধিপত্য বিস্তার করেছে দলটি। তবে এখন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে নির্বাচনে পরাজয় সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই পদ ছাড়বেন না। মমতার এমন অবস্থানকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন বিজেপি নেতারা। তাদের দাবি, মমতা কেবল আলোচনায় থাকার জন্য এমন অসাংবিধানিক আচরণ করছেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে এক টানটান উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























