ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিশ্বকাপে আইআরজিসি ইস্যুতে ফিফার কাছে গ্যারান্টি চায় ইরান

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে ফিফার কাছে বিশেষ নিরাপত্তা গ্যারান্টি দাবি করেছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট কাউকে যাতে কোনো ধরনের অপমান বা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে ফিফাকে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।

সম্প্রতি কানাডায় ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানি প্রতিনিধি দলের ভিসা জটিলতা এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠার পর এই দাবি তোলা হয়েছে। কানাডা সরকার আইআরজিসি-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করায় আকাশপথেই ইরানি প্রতিনিধি দলের ভিসা বাতিল করা হয়েছিল। মেহদি তাজ সাফ জানিয়ে দিয়েছেন, উপযুক্ত গ্যারান্টি এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে কানাডার মতো ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওয়াশিংটন সাফ জানিয়েছে, ইরানি খেলোয়াড়দের প্রবেশে বাধা না থাকলেও আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। এই পরিস্থিতিতে ইরানের অংশগ্রহণ নিয়ে এক ধরনের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’, গুয়াম ও মারিয়ানায় জরুরি অবস্থা জারি

বিশ্বকাপে আইআরজিসি ইস্যুতে ফিফার কাছে গ্যারান্টি চায় ইরান

আপডেট সময় : ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬