জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও উন্নত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, রসায়ন বিভাগের মতো যেসব বিভাগ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে, তাদের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা ও অগ্রাধিকার দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ল্যাবরেটরি সেফটি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য আশা প্রকাশ করেন, রসায়ন বিভাগের এই সাফল্য সাধারণ শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলবে এবং বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
সেমিনারে ল্যাবরেটরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























