ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: স্বাস্থ্যমন্ত্রী

দেশের শিশু ও নারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি উল্লেখ করেন, টিকাদান কর্মসূচি বা ইপিআই কার্যক্রমের মাধ্যমে দ্রুততম সময়ে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা বর্তমান সরকারের একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফের পক্ষ থেকে পাঠানো ভ্যাকসিনের চালান গ্রহণকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ভ্যাকসিন সংগ্রহ একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সরকার একে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বিশ্বমানের কোল্ড চেইন বজায় রেখে ভ্যাকসিনের গুণগত মান নিশ্চিত করে তা মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় ইউনিসেফ নিয়মিত কারিগরি ও অবকাঠামোগত সহায়তা প্রদান করছে।

স্বাস্থ্যমন্ত্রী শিশুদের এমআর টিকার ডোজ নিশ্চিত করার জন্য অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান। টিকাদান কর্মসূচিকে সফল করতে ইউনিসেফ, গ্যাভি এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল উন্নয়ন সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬