ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নারী সাফ ফুটবল: হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ১০ দিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প সফলভাবে শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রস্তুতির পরবর্তী ধাপে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবে দলটি।

থাইল্যান্ডে এক সপ্তাহের ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে সরাসরি ভারতের গোয়ায় টুর্নামেন্টে যোগ দেবেন ঋতুপর্ণা-আফঈদা খন্দকাররা। প্রধান কোচ পিটার বাটলার ইতিমধ্যে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি। অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন, দলের প্রস্তুতি অত্যন্ত ভালো এবং তারা শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী।

ছয় দেশের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে এবং ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা শক্তিশালী ভারতের মুখোমুখি হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

নারী সাফ ফুটবল: হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

আপডেট সময় : ০৫:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬