দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি স্বীকৃত হলেও, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীদের জন্য এই সুবিধা এখনো অনেকটাই অনুপস্থিত। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাতৃত্বকালীন ছুটির কোনো সুস্পষ্ট নীতিমালা না থাকায় নারী শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গর্ভধারণ এবং সন্তান প্রসবের পর তাদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে, যা তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।
রিপোর্টারের নাম 






















