ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

হান্তাভাইরাস আতঙ্ক: ডাচ প্রমোদতরিকে নোঙরের অনুমতি দিল না ক্যানারি কর্তৃপক্ষ

হান্তাভাইরাস সংক্রমণের আশঙ্কায় একটি ডাচ প্রমোদতরিকে নোঙর করার অনুমতি দেয়নি ক্যানারি দ্বীপপুঞ্জ কর্তৃপক্ষ। জননিরাপত্তার স্বার্থে এবং ভাইরাসের বিস্তার রোধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দ্বীপপুঞ্জের নেতা ফার্নান্দো ক্লাভিজো। বিষয়টি নিয়ে আলোচনার জন্য তিনি স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।

বর্তমানে জাহাজটিতে ২৩টি দেশের ১৪৯ জন যাত্রী রয়েছেন। জাহাজ পরিচালনাকারী সংস্থা ওশেনওয়াইড এক্সপেডিশন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস থেকে দুজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক জাহাজে যোগ দেবেন। তারা মূলত হান্তাভাইরাসের তীব্র উপসর্গে ভোগা যাত্রীদের চিকিৎসা ও স্থানান্তরের বিষয়টি তদারকি করবেন। বর্তমানে জাহাজটি কেপ ভার্দে উপকূলের কাছে অবস্থান করছে।

বিশেষজ্ঞদের মতে, হান্তাভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। ইঁদুরের লালা, প্রস্রাব বা বিষ্ঠা থেকে নিশ্বাসের মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। বিরল ক্ষেত্রে কামড় থেকেও সংক্রমণ ঘটতে পারে। সংক্রমণ এড়াতে ইঁদুরের সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

হান্তাভাইরাস আতঙ্ক: ডাচ প্রমোদতরিকে নোঙরের অনুমতি দিল না ক্যানারি কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৫:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬