ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার লাগানো নিয়ে হল সংসদের নেতৃবৃন্দ এবং ছাত্রদল কর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে হলের মূল ফটকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
জানা গেছে, শাহবাগ থানায় মারধরের একটি ঘটনায় আহত হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাসের পক্ষ থেকে একটি প্রতিবাদী ব্যানার সাঁটানো হয়েছিল। ওই ব্যানারে হামলাকারী হিসেবে হল ছাত্রদলের এক নেতার ছবি ব্যবহার করা হয়। ছাত্রদল কর্মীরা ব্যানারটি সরিয়ে ফেললে পুনরায় তা লাগাতে যান হল সংসদের নেতারা। তখনই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির উপক্রম হয়।
রিপোর্টারের নাম 






















