ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও সমবেদনা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বেগম জেবুন্নেছা একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তিনি তার মেধা ও শ্রম দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন, যারা বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছেন। একজন আদর্শ মা ও মহিয়সী নারী হিসেবে তিনি সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।

উল্লেখ্য, বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়: শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও সমবেদনা

আপডেট সময় : ০৫:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬