ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে ব্যাপক সহিংসতা। এই রাজনৈতিক সংঘাত ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
নিহতদের মধ্যে হাওড়া ও নিউটাউনের দুইজন বিজেপি কর্মী এবং বীরভূমের একজন তৃণমূল সমর্থক রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক বিরোধের জেরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কোথাও রড দিয়ে পিটিয়ে আবার কোথাও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সহিংসতার ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের ওপর দোষারোপ করছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব ঘটনার সঙ্গে তাদের কোনো কর্মী জড়িত নয় বরং তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে। অন্যদিকে, তৃণমূল অভিযোগ করেছে যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই তাদের দলীয় কার্যালয়গুলোতে ভাঙচুর ও দখলদারিত্ব চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
রিপোর্টারের নাম 























