ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ডিসি সম্মেলনের শেষ দিনে মাঠ সংস্কার ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতার ওপর জোর

রাজধানীতে চলমান জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ তথা শেষ দিনে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিনের প্রথম অধিবেশনে যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাঠ পর্যায়ে নতুন কিছু দিকনির্দেশনা দেওয়া হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জেলা স্টেডিয়ামের মাঠগুলো এখন থেকে মেলা বা অন্য কোনো ভিন্নধর্মী আয়োজনের জন্য ব্যবহার করা যাবে না।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেওয়া সরকারি ভাতা বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। এসব দুর্নীতি রোধে এবং প্রকৃত সুবিধাভোগীদের হাতে সহায়তা পৌঁছে দিতে তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা পালন ও প্রয়োজনীয় কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান: ঢাবি প্রশাসন ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ

ডিসি সম্মেলনের শেষ দিনে মাঠ সংস্কার ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতার ওপর জোর

আপডেট সময় : ১২:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬