ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বিপ্লব শেখ হত্যা মামলা: সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিপ্লব শেখ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. হাবিব উল্ল্যাহ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত করতে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরী বয়োজ্যেষ্ঠ এবং হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মাসুদ উদ্দিন চৌধুরীর পরোক্ষ নির্দেশে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে বিপ্লব শেখ গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহতের বাবা পারভেজ শেখ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। উল্লেখ্য, গত ২৩ মার্চ বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান: ঢাবি প্রশাসন ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ

বিপ্লব শেখ হত্যা মামলা: সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৭:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬