কক্সবাজারের টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় মাটির নিচে সুপরিকল্পিতভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। একই সঙ্গে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানে নুরল কবির নামে অস্ত্র ও মাদক মামলার এক পলাতক আসামিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে চোরাচালান রোধে নৌবাহিনীর এই বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























