ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি গবেষক জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা দেওয়া হবে। সমাবর্তন অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুরুতে এই দুই মেধাবী শিক্ষার্থীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং মঞ্চে তাদের জন্য নির্ধারিত পোশাকসহ দুটি খালি চেয়ার রাখা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট জামিল আহমেদ লিমন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট নাহিদা সুলতানা বৃষ্টি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। গত এপ্রিলে তারা নিখোঁজ হওয়ার পর তদন্তে নামে স্থানীয় পুলিশ। পরবর্তীতে ফ্লোরিডার একটি ব্রিজ এলাকা থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান: ঢাবি প্রশাসন ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬