ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রদলের ৪১ সদস্যের একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাহাত বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত কমিটিতে নাসির উদ্দিন অর্ণবকে আহ্বায়ক, শামস শাহরিয়ারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জিশান আহম্মেদকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে ২১ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জন সদস্য রয়েছেন। উল্লেখ্য যে, গত বছরের ১০ জুলাই রাবিপ্রবি ছাত্রদলের আংশিক কমিটি গঠনের পর এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। তবে কমিটিতে নারী সদস্যের স্বল্পতা এবং পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব না থাকাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা চুক্তি: দীর্ঘ দেড় দশকের অচলাবস্থা নিরসনে নতুন আশার আলো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

আপডেট সময় : ০৩:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬