ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

আরব সাগরে যান্ত্রিক ত্রুটিতে আটকে পড়া ৬ ভারতীয় নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

আরব সাগরে যান্ত্রিক গোলযোগের কারণে বিপদে পড়া ছয়জন ভারতীয় নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। একটি বাণিজ্যিক জাহাজ থেকে পাওয়া জরুরি সংকেতের (ডিসট্রেস কল) ভিত্তিতে এই সফল উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে একজন ইন্দোনেশীয় নাগরিকও রয়েছেন।

জানা গেছে, ‘এমভি গৌতম’ নামের ওই জাহাজটি ওমান থেকে ভারতের দিকে যাওয়ার পথে মাঝসমুদ্রে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। খবর পেয়ে পাকিস্তান নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাবিকদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে এই উদ্ধার অভিযানের একটি ভিডিওচিত্রও প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান: ঢাবি প্রশাসন ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ

আরব সাগরে যান্ত্রিক ত্রুটিতে আটকে পড়া ৬ ভারতীয় নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

আপডেট সময় : ১২:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬